চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মহা সমারোহে পালিত হলো  লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের  চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর  জন্মদিন

আমাদের ডেস্ক :    |    ০৭:২০ পিএম, ২০২২-০১-০১

মহা সমারোহে পালিত হলো  লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের  চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর  জন্মদিন

আজ বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান চৌধুরীর  ৫৪ তম জন্মদিন আমাদের গ্রুপ অব কোম্পানির কার্যালয়ে মহাসমারোহে পালিত হয়েছে। 

 ১৯৬৯ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে  জন্মগ্রহণ করেন তিনি। ভাষা সৈনিক মরহুম ছৈয়দুর রহমান চৌধুরীর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী। ৬ বোনের এক ভাই তিনি। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পালনে এখনো আছেন মমতাময়ী  মায়ের পরশে, পদতলে। প্রাণোচ্ছ্বল এই মানুষটির সেই মা এখন সবকিছু, আশা-ভালোবাসা-ভরসার কেন্দ্রস্থল। 

১৯৮১ সালে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াকালীন থেকে লেখালেখি শুরু। ১৯৯০ সালে ডিগ্রী পাস করার পর পুরোপুরি শুরু লেখালেখি ও সাংবাদিকতা। দেশের ও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাও করেন ১৯৯০ সালে। সেই থেকে যাত্রা, বর্তমানে পুরো বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে চষে বেড়িয়েছেন তিনি। খুজে নিয়েছেন কোথায় অসহায় মানুষ আছে, কোথায় মানুষের হাহাকার, যন্ত্রণা। দিন শেষে দাঁড়িয়েছেন সেইসব অসহায়-নির্যাতিত-ক্ষুধার্ত মানুষের পাশে। 


 জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী একাধারে জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বাংলা, আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের চট্টগ্রাম, পর্যটন নগরী কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক ও প্রকাশক।  কৃতি এই সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিজানুর রহমান চৌধুরীর জন্মদিনে আমাদের গ্রুপ অব কোম্পানি পরিবােরের পক্ষ থেকে জানাই  শুভেচ্ছা।

এই দিনে জন্মদিন উপলক্ষে দেশের বাইরেসহ নানা জায়গা থেকে জানানো হয় শুভেচ্ছা। এ উপলক্ষে আমাদের গ্রুপ অব কোম্পানির কার্যালয় ছিল ফুলে ফুলে ভরপুর।  

জন্মদিনে হাসি-আনন্দের এই পরিবেশে উৎফুল্ল চিত্তে মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকের এইদিনে  মহান অল্লাহতায়ালা আমাকে এই ভুবনে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ আমি। আমি কৃতজ্ঞ ও ঋণী আমার জন্মদাতা পিতা ও মাতার প্রতি।  আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি সারাটাজীবন বেচে থাকতে চাই। চাই আপনাদের ভালোবাসা। আমি মানুষের জন্য কিছু করে যেতে চাই । বিশেষ করে সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষের পাশে দাড়াতে চাই। প্রতিবছর আমার এই জন্মদিন আমাকে সেই কথায় মনে করিয়ে দেয় যে আমার হায়াত আরেকটা বছর বাড়লো, আমাকে মানুষের জন্য কিছু করে যেতে হবে। আজ আপনারা যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, দেশ- বিদেশ থেকে ফােনে আমার খোজ খবর নিয়েছেন তাদের প্রত্যেকর কাছেই আমার ভালোবাসা ও শুভকামনা রইল।

আমাদের গ্রুপ অব কোম্পানির কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সহ সম্পাদক সাংবাদিক রিমন রশ্মি বড়ুয়া, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, মাওলানা নুর মোহাম্মদ, মোহাম্মদ তারেক, সারোয়ার আহমেদ সুমন, মোহাম্মদ শওকত হোসেন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ মাসুদ মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ কানুন মিয়া প্রমুখ।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর